1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে প্রার্থী হন বুলবুল। সেখানে অন্যকোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটেই সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে বিসিবি পরিচালক পদে কারা নির্বাচিত হয়েছেন, সন্ধ্যা ৬টায় তাদের নাম প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। একনজরে তাদের নাম:

পরিচালক পদ (ক্যাটাগরি-১) নির্বাচিত হয়েছেন :

  • আমিনুল ইসলাম বুলবুল
  • নাজমুল আবেদিন
  • আহমেদ ইকবাল চৌধুরী
  • আসিফ আকবর
  • আবদুর রাজ্জাক
  • জুলফিকার আলী খান
  • মুখলেসুর রহমান
  • হাসানুজ্জামান
  • রাহাত সামস
  • শাখাওয়াত হোসেন

পরিচালক পদ (ক্যাটাগরি-২) নির্বাচিত হয়েছেন :

  • ইশতিয়াক সাদেক
  • আদনান রহমান দীপন
  • ফায়াজুর রহমান
  • আবুল বাশার
  • আমজাদ হোসেন
  • শানিয়ান তানিম নাভিন
  • মোখছেদুল কামাল
  • এম নাজমুল ইসলাম
  • ফারুক আহমেদ
  • মনজুর আলম
  • মেহরাব আলম চৌধুরী
  • ইফতেখার রহমান মিঠু

পরিচালক পদ (ক্যাটাগরি-৩) নির্বাচিত হয়েছেন

  • খালেদ মাসুদ পাইলট

এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন

  • এম ইসফাক আহসান
  • ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com