1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বিবাহবার্ষিকী উদযাপন শেষে করোনায় দম্পতির মৃত্যু

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন ডিক মিক (৯০) এবং শার্লি মিক (৮৭)। এর কয়েকদিন পরই করোনা এসে আলাদা করে দিয়েছে তাদের। কয়েক সপ্তাহের মাথায়ই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাতে হাত রেখে কয়েক মিনিটের ব্যবধানে প্রাণ হারান স্বামী-স্ত্রী।

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিওতে।

খবরে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর ডিক এবং শার্লি তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তির পর আলাদা আলাদা রুমে রাখা হলেও পরিবারের অনুরোধে তাদেরকে এক রুমে এনে রাখা হয়।

ডিক এবং শার্লির মেয়ে ডেবি হাওয়েল জানান, প্রথমে আমার মা মারা যান।

তারা একজন আরেকজনের হাত ধরে ছিলেন। মা মারা যাওয়ার পরে নার্স তার মাথা বাবার কাঁধে রাখেন। এর কিছুক্ষণ পরেই বাবার মৃত্যু হয়।

ডেবি আরও বলেন, আমি আশা করছি আমার বাবা-মায়ের এই ঘটনা মানুষকে কোভিড-১৯ গুরুত্বের সঙ্গে নিতে বাধ্য করবে।

বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com