1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বিমানে যৌন হয়রানীর অভিযোগে গ্রেফতার-১

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৩১৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিমানে এক নারী সহযাত্রীকে যৌন হয়রান করার অভিযোগে ভারতের দিল্লি পুলিশ ৫৬ বছর বয়সী রোহিনী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা ঘটেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই)। অভিযোগে বলা হয়েছে বিমান সংস্থা ইন্ডিগো’র একটি ফ্লাইট হায়দরাবাদ থেকে দিল্লি যাচ্ছিল। এতে এক নারী সহযাত্রীর পাশে সিট পড়ে রোহিনীর। বিমানটি দিল্লি থেকে হায়দরাবাদে যাচ্ছিল। নারী সহযাত্রী পুলিশে অভিযোগ দিয়ে বলেছেন, তিনি বিমানে তার আসনে বসার পর পরই ওই পুরুষ সহযাত্রী তার সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন। এক পর্যায়ে নিজে নিজেই অশালীন কর্মকা-ে লিপ্ত হন। আপত্তিকর মন্তব্য করতে থাকেন তাকে লক্ষ্য করে। এ সময় মারাত্মক অস্বস্তিকর অবস্থায় পড়েন ওই নারী। তিনি বাধ্য হয়ে ক্রুদের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের কাছে অভিযোগ দেয়ার পর তার আসন পাল্টে দেয়া হয়। এরই মধ্যে রোহিনীকে বাথরুমে গিয়ে পরিচ্ছন্ন হয়ে নিতে বলা হয়। বিমানটি দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর পরই ওই নারী পুলিশে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে রোহিনী নামে পরিচয় দেয়া হচ্ছে। তিনি রমেশ চাঁদ এলাকার বাসিন্দা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com