1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বিরল ভালবাসা,জগন্নাথপুরে ভাইয়ের জীবন বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই

  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৬৫ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন আপন ছোট ভাই। গত বুধবার সফল অস্ত্রোপচার শেষে তাঁরা দুই ভাই বর্তমানে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে ভাইয়ের জন্য ভাইয়ের এমন দৃষ্টান্ত স্থাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ভালিশ্রী গ্রামের মরহুম জহির আলীর তিন পুত্র সন্তান রয়েছে। এরমধ্যে বড় ছেলে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে কোরআনে হাফিজ রুহুল আমিন পরিবারের কাজকর্ম করতেন। আর ছোট ছেলে সোয়েব আহমদ সিলেটের মদন মোহন কলেজের অনার্স ২য় বর্ষ শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, গেল বছর হাফিজ রুহুল আমিনের হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা অনুভব হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে গত ৭ মাস ধরে ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তাঁর ২ টি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানিয়ে যত দ্রুত সম্ভব রুহুল আমিনকে কিডনি প্রতিস্থাপনের করার কথাও বলেন। এমন দুঃসংবাদে হতাশায় পড়ে পরিবারটি। সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আপন ছোট ভাই সোয়েব আহমদ বড় ভাইকে বাঁচাতে পাশে দাঁড়ায়। স্বেচ্ছায় কিডনি দিতে জানায় সোয়েব। পরে গত বুধবার পরিবারের সকলের মতামতে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাদের অস্ত্রোপচার করা হয়। ওই দিন বিকেল ৩ টার দিকে তাদের অস্ত্রোপচার শুরু হয়। ৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁরা দুই ভাই সুস্থ রয়েছে।
কিডনি প্রতিস্থাপনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে সোয়েবের ভগ্নীপতি কাজি আহমদ বলেন, অপারেশনের পর এখন তাঁরা সুস্থ্য রয়েছেন।
এদিকে, ভাইয়ের জন্য ভাইয়ের এমন উদার ভালোবাসায় এলাকাবাসীর হৃদয় ছুঁয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া জাগিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com