1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বিশ্বনাথে লজিং বাড়ী খুন হলেন জগন্নাথপুরের হাফিজ নুরুল আমীন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৩৭৬ Time View

বিশ্বনাথ প্রতিনিধি ::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ লজিংয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক মাদরাসাছাত্র। তার নাম হাফিজ নুরুল আমীন ওরফে লাইস মিয়া। সে বিশ্বনাথ কামিল মাদরাসার আলিম পরীক্ষর্থী ও পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে।

বুধবার মধ্যরাতে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তার বুক, পেট ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে গৃহকর্তা সেলিম মিয়া ও তার কিশোর ছেলে আশফাক আহমদ রাতুলকে হেফাজতে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার সরেজমনি ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দীর্ঘ চার বছর ধরে গ্রামের সেলিম মিয়ার বাড়িতে লজিং থাকতো নুরুল আমীন। সম্প্রতি লজিং পরিবর্তনের জন্যে তার সহপাঠী ও শিক্ষকদের সহায়তা চেয়েছিল সে। শবে বরাত শেষে ওখান থেকে অন্যত্র চলে যাবার কথা ছিল তার। গেল মধ্যরাতে হঠাৎ চিৎকার শুনে বাড়ির লোকজন বাহিরে এসে দেখেন ঘরে পড়ে আছে নুরুল আমীনের রক্তাক্ত দেহ।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পিতা-পুত্রকে হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com