1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কয়েক দফায় বাড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সেই সাথে প্রাকৃতিক গ্যাসের দামও কমেছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় এক শতাংশ। হিটিং অয়েলের দাম কমেছে দুই শতাংশের ওপরে। আর প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে প্রায় সাড়ে ১৩ শতাংশ।

করোনার কারণে গেলো এপ্রিলে বিশ্ববাজারের ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে তেল। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। এই দরপতনের পর বাড়তে থাকে তেলের দাম। গেলো বছর প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারের আশেপাশে ছিলো। এরপর গেলো অক্টোবরে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। তবে নভেম্বর থেকে আবার বাড়তে শুরু করে তেলের দাম।

কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। তারপর জুনে অপরিশোধিত তেরের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে। আর অক্টোবরের শেষে তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়। এর মাধ্যমে গেলো সাত বছরের মধ্যে সর্বোচ্চ হয় তেলের দাম।

এদিকে গত এক সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে ১৩ দশমিক ৪৫ শতাংশ।এতে মাসের ব্যবধানে প্রকৃতিক গ্যাসের দাম কমেছে ১৪ দশমিক ৬০ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com