1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কের রুমেইসা গেলগি

  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তুরস্কের রুমেইসা গেলগি। তার উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেন্টিমিটার বা ৭ ফিট শূন্য দশমিক ৭ ইঞ্চি। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উইভার সিনড্রোম নামে এক বিরল রোগ গেলগির এই উচ্চতার কারণ।
এর আগে ২০১৪ সালে সবচেয়ে লম্বা কিশোরী নারী হিসেবে রেকর্ডভুক্ত ছিলেন গেলগি।
২৪ বছর বয়সী গেলগি বলেন, ‘প্রতিটি অসুবিধা আপনার জন্য সুবিধারও কারণ হতে পারে। তাই আপনি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করুন। নিজের ওপর আস্থা রাখুন এবং যথাসাধ্য চেষ্টা করুন।’
বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত পুরুষ সুলতান কোসেন। তার উচ্চতা ২৫১ সেন্টিমিটার বা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি। কাকতালীয়ভাবে তিনিও তুরস্কের বাসিন্দা।
এ বিষয়ে গিনেজ কর্তৃপক্ষের মত, এটি একটি ‘বিরল ঘটনা’।
এর আগে এমন হয়েছিল ২০০৯ সালে। চীনের বাও জিশুন ২৩৬ সেন্টিমিটার বা ৭ ফুট ৮ দশমিক ৯৫ ইঞ্চি উচ্চতা নিয়ে এবং ইয়াও ডিফেন ২৩৩ দশমিক ৩ সেন্টিমিটার বা ৭ ফুট ৭ দশমিক ৮৫ ইঞ্চি উচ্চতা নিয়ে রেকর্ড ধারণ করেছিলেন।
ইয়াও ডিফেনকে পেছনে ফেলে সবচেয়ে লম্বা জীবিত নারীর রেকর্ডের মালিক এখন গেলগি।
এখন পর্যন্ত সবচেয়ে লম্বা নারী হিসেবে রেকর্ডভুক্ত হয়েছেন চীনের হুনান প্রদেশের জেং জিনলিয়ান। ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে মারা যাওয়া এই নারীর উচ্চতা ছিল ২৪৬ দশমিক ৩ সেন্টিমিটার বা ৮ ফুট, ১ ইঞ্চি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com