জগন্নাথপুর২৪ ডেস্ক::
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সরকার সুনামগঞ্জ জেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৬৬১টি বাড়ি নির্মাণ করছে।
সরকার আগে যা বাড়ি বরাদ্দ করেছিল তার সংখ্যা পরিবর্তন করা হয়েছে। ছাতক উপজেলায় আগে ১২ টি ঘর বরাদ্দ পেয়েছিলো, এখন ৭৫ টি দেওয়া হবে। দোয়ারাবাজারে আগে ছিল ১৮ টি এখন বরাদ্দ হয়েছে ১২৮ টি।
এছাড়াও জগন্নাথপুরে ২২, শান্তিগঞ্জে ২১, বিশম্বরপুরে ৭৩, জামালগঞ্জে ২৯, তাহিরপুরে ৫০, দিরাই ১০৬, সুনামগঞ্জে ১০৫, ধর্মপাশায় ১৯, শাল্লা ৩০টি বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য কী করতে চায়, কী আমাদের পরিকল্পনা, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমি যখন মন্ত্রী হই তখন মুক্তিযোদ্ধাদের তিন হাজার টাকা ভাতা ছিলো। এখন বিশ হাজার টাকায় উন্নীত হয়েছে। মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে সারাদেশে ৩০ হাজার বাড়ি বরাদ্দ এবং ৪২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে ১৪৩ টি বরাদ্দ দেওয়া হয়েছে, ৫১৮ টি বাড়ি এই জানুয়ারি মাসের মধ্যে সুনামগঞ্জ জেলায় বরাদ্দ পাঠিয়ে দেব। ২০২২ সালেই সব কাজ শেষ হবে। সেই সাথে দেশের যত জায়গায় বধ্যভূমি আছে সকল বধ্যভূমি সংরক্ষণ করা হবে।
Leave a Reply