1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

বোরকা নিষিদ্ধের নিন্দা জানাল জাতিসংঘের মানবাধিকার সংস্থা

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সম্প্রতি গণভোটের মাধ্যমে নারীদের পুরো মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইজার‌ল্যান্ড। এ আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)।
গত মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে মানবাধিকার সংস্থার মুখপাত্র রেভিনা সামদাসানি আইনটিকে দুঃখজনক আখ্যায়িত করে জানান, এখন থেকে সুইজারল্যান্ড ওই দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে যারা মুসলিম নারীদের বিরুদ্ধে আইনের মাধ্যমে সক্রিয়ভাবে বৈষম্যমূলক আচরণ করে।

 

সামদাসানি আরো বলেন, আইনের মাধ্যমে নারীরা কী পরিধান করবে তা নির্ধারণ করা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জটিল বিষয়। আইন করে মুখ ঢাকা নিষিদ্ধের বিষয়টি  নারীর ধর্ম পালনের স্বাধীনতা ক্ষুণ্ন করে এবং মানবাধিকারের ওপর প্রভাব ফেলে।

গত ৭ মার্চ গণভোটের মাধ্যমে প্রকাশ্যে নারীদের মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপ করে সুইজারল্যান্ড। ফলে নারীরা আর দেশটিতে প্রকাশ্যে বোরকা বা নিকাব পরিধান করতে পারবেন না। দেশটির মুসলিম ও ইহুদি জনগোষ্ঠীর সংগঠনগুলো আইনটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।
অবশ্য ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর আছে।কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com