1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বোরকা নিষিদ্ধ নেদারল্যান্ডে

  • Update Time : বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৩২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::মুসলিম নারীদের জন্য বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তবে হিজাব ওই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।

নেদারল্যান্ডস পার্লামেন্টের উচ্চকক্ষ মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে বোরকা নিষিদ্ধ বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। তবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কীভাবে পোশাক পরতে হবে, সে ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে জনগণের। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোসহ সরকারি ভবনে মুখ ঢাকা যাবে না।

তবে রাস্তায় হেঁটে চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু পুলিশ চাইলে যে কোনো নারীকে বোরকা খুলতে বলতে পারবে।

এদিকে নেদারল্যান্ডসের কট্টর ডানপন্থি দল ফ্রিডম পার্টির রাজনীতিবিদ গিয়ার্ট ওয়াইল্ডার্স একে ‘বড় বিজয়’ বলে আখ্যা দিয়েছেন। সিনেটর মার্জোলেইন ফাবের-ভ্যান ডে ক্লাশর্টস বোরকা নিষিদ্ধের ঘটনাকে ‘নেদারল্যান্ডসকে ইসলাম মুক্তকরণের প্রথম পদক্ষেপ ও ঐতিহাসিক দিন’ বলে ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘এটা হচ্ছে প্রথম পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ হচ্ছে নেদারল্যান্ডসের সব মসজিদ বন্ধ করে দেয়া।’

নেদারল্যান্ডসের আইনকে ‘ধর্মীয়ভাবে নিরপেক্ষ’ উল্লেখ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি কখনো ফ্রান্স বা বেলজিয়ামের মতো বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ করবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com