1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ব্যাংক কর্মকর্তা রাব্বীকে নির্যাতনের ঘটনায় এস.আই মাসুদ বরখাস্ত

  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৩৭৫ Time View

স্টাফ রিপোর্টার:; বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার তাকে বরখাস্ত করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার। এসআই মাসুদ মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে থানা থেকে সরিয়ে আনা হয়েছিল। মাসুদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশের এক কর্মকর্তা কাজ করছেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাতে রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করে মোহাম্মদপুর থানার একটি টহল দল। সে সময় তাকে শারীরিকভাবে নির্যাতন এবং পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সাবেক সংবাদকর্মী গোলাম রাব্বী। এ বিষয়ে পরদিন ১০ জানুয়ারি রবিবার সকালে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন রাব্বি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com