1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ব্রিটিশ চার এমপিসহ ২৩ সদস্যর প্রতিনিধি দল এখন সিলেটে

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৫৭ Time View

সিলেট সংবাদদাতা- ব্রিটিশ চার এমপিসহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) এর ২৩ সদস্যের প্রতিনিধি দল সিলেটে পৌছেছেন। বৃটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিব পার্টির নিজস্ব চ্যরিটি প্রজেক্ট ‘শাপলা’র বাংলাদেশের কার্যক্রম প্রত্যক্ষ করার অংশ হিসেবে তারা সিলেটে এসেছেন ।
এ্যান মেইন এমপি ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) এর চেয়ার মেহফুজ আহমদের নেতৃত্বে আজ শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌছান ২৩ সদস্যের প্রতিনিধি দল।
বিমানবন্দরে প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা হাজী সেলিম আহমদ, যুক্তরাজ্যের কাউন্সিলর আতিকুল হক, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।
সিএফওবি’র চেয়ার মেহফুজ আহমদ জানান, ৭দিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ৩ দিন সিলেটে এবং বাকী ৩দিন ঢাকায় বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হব। তিনি বলেন, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথেও তাদের বৈঠকের কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com