1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান ১৮ নভেম্বর

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –
বর্ণাঢ্য আয়োজনে ১৮ই নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৬তম আসর। প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন। এ উপলক্ষ্যে গত ৪ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেএম আবু তাহের চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, নবাব উদ্দিন, আমিরুল চৌধুরী, তাইসির মাহমুদ, ,মাহবুব রহমান, এনাম চৌধুরী, শাহ ইউসুফ,রাজিব হাসান, শাহেদ রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী ছাড়াও আমাদের একমাত্র চারাটি পার্টনার যাইমাহ ফাউন্ডিং প্রভাটি এর ট্রাস্টি মুসায়েন কুরেশী, প্রাইম স্টেট এজেন্ট এর ফাউন্ডার কাজী আরিফ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, মোহাম্মদ আলী, হাফছা নূর, শিহাব হোসেনও উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৫ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন- রাজনীতি,” সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীরা।

তিনি আরো বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ ১৫ বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে ব্রিটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝরানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি।
এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাইপ্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর প্রকাশনার ১৬তম আসর বসতে যাচ্ছে এ বছর। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রকাশনাটি। একটি প্রকাশনার গ্রহণযোগ্যতার প্রশ্নে দীর্ঘ দেড় দশক টিকে থাকতে দরকার হয় কিছু মৌলিক শক্তির। যে শক্তির বলে তুলে আনা যায় কমিউনিটির পেছনের খবর, আর উন্মোচন করা যায় নেপথ্যের আলোকিত মুখদের। আস্থায়, গ্রহণযোগ্যতায় ও ভালোবাসায় এ যাত্রায় যারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, আমেজী মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড, ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে- যাইমাহ ফাউন্ডিং প্রভার্টি ।

স্পন্সরে রয়েছে, ইউরো ফুড গ্রুপ, স্কয়ার মাইল ইনসুরিয়ানছ, পারফোল আই লিমিটেড, প্রাইম স্টেইট এজেন্ট, কিচেন বাথরুম লিমিটেড, ড্রিম স্পা, এপেক্স একাউন্টেন্সী, মিড নাইট গার্ডেন। এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে- ওয়াক পারমিট ক্লাউড, ট্যালেন্টিফাই স্টেইট এজেন্ট, এফবিএ ইউ কে লিমিটেড, ইমপ্রেস মিডিয়া, ছাফকো ফাইন ফুড লিমিটেড এবং কামলা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com