1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সহায়তা বাতিলের পরিকল্পনা

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ১১১৩ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি::ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সহায়তা বাতিলের পরিকল্পনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারী ও আশ্রয় লাভে ব্যর্থদের তাড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের সরকার। অবৈধদের বাড়িভাড়া ও আশ্রয়প্রার্থীদের অর্থ সহায়তা বন্ধ করার পরিকল্পনাও করেছে দেশটি। সরকারি হিসাব মতে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ সপ্তাহে ৩৬ পাউন্ড করে সরকারি ভাতা সহায়তা ভোগ করছে।
যুক্তরাজ্যের কমিউনিটি বিষয়ক মন্ত্রী গ্রেগ ক্লার্ক বলেন, যেসব ‘উচ্ছৃঙ্খল’ বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের দিয়ে অতিরিক্ত অর্থ কামিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে এবার সরকার কঠোর হবে।
নতুন অভিবাসন বিল অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাস করবার অধিকার হারানো অভিবাসীদেরকে উচ্ছেদ করতে বলা হয়েছে বাড়ির মালিকদের। যেসব বাড়িওয়ালা অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করতে ব্যর্থ হবে অথবা বাড়ি ভাড়া দেবার পূর্বে তাদের বৈধতা যাচাই করবে না তাদেরকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেবার বিধান রাখা হচ্ছে।
রবিবার সুইডেনের একজন মন্ত্রী মরগান জোহানসন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কঠোর সমালোচনা করে বলেছেন, ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের আবেদনের শুনানি হবার আগেই তাদের অবৈধ বলে চিহ্নিত করার রেওয়াজ শুরু হয়েছে। শুধু সুইডেন নয় এই উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে বলে বিবিসি জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com