1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ভটভটি উল্টে খাদে, নিহত ৮

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ভটভটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে আটজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার গাজীপুরের ভাঙা শাকো এলাকায় পিরোজপুর-বারিক বাজার আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচজন।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিদিঘী এলাকার প্রয়াত নওশাদ আলীর ছেলে আ. কাশেম, এরফান আলীর ছেলে মো. বাবুল, তাজামুল হক, তাজামুল হকের ছেলে মো. মিঠুন, কাবিলের ছেলে কারিম, আমানুর হকের ছেলে মিলু, রেহমনের ছেলে আতাউর রহমান।

এদিকে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজ উদ্দিন ৭ জন নিহত ও ৪ জনের আহত হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনা পর স্থানীয়দের সহায়তা উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com