1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভারতের ভিসার জন্য চট্টগ্রাম কেন্দ্রে অ্যাপয়েনমেন্ট লাগবে না

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৩৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশিদের জন্য আরও সহজ করা হলো ভারতের ভিসা। চট্টগ্রাম কেন্দ্র থেকে কোনো রকম অগ্রিম টিকিট কিংবা অ্যাপয়েনমেন্ট ছাড়াই এখন থেকে ভারতের ভিসার জন্য আবেদন করা যাবে।

রোববার থেকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে ভিসা কার্যক্রম চালু করেছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়।

ভোগান্তি আর হয়রানি দূর করতেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।

এর আগে ভারত হাইকমিশন অগ্রিম বাস, ট্রেন কিংবা বিমান টিকিটের মাধ্যমে ভিসা দেওয়া শুরু করে। এরপর কিছুদিন আগে থেকে কোনো রকম টিকিট ছাড়াই নারীদের ভিসা দেওয়া শুরু করে।

এবার নারী-পুরুষ সবার জন্য পর্যটন ভিসা আরও সহজ করা হলো। এখন থেকে যাত্রার অগ্রিম টিকিট ছাড়াই ভিসা পাওয়া যাবে। এই প্রক্রিয়ার ফলে কোনো ধরনের ভিসা নিতে আর সমস্যা হবে না বলে মনে করছেন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রথম ধাপে ১৫ দিন, এরপর এক মাস এই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে। এতে যদি মানুষের উপকার হয়, তাহলে সারা দেশে স্থায়ীভাবে এই প্রক্রিয়ায় ভিসা দেওয়া হবে বলে সোমনাথ হালদার জানান।

সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভিসা জমা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com