1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভারতে মুসলিমদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইমরানের আহ্বান

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৫০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভারতে উগ্রবাদী হিন্দুত্ববাদীদের নৃশংসতা থেকে মুসলিম সংখ্যালঘুদের রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শনিবার ওই আহ্বান জানিয়েছেন। খবর দ্য ডনের।

বিবৃতিতে ইমরান খান বলেন, ভারতে রাষ্ট্রীয় মদদে এবং পৃষ্ঠপোষকতায় মুসলমানদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হিন্দু মৌলবাদীরা হত্যা আর নির্যাতন চালাচ্ছে।

ভারতের ২০ লাখ মুসলিম নাগরিক আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। দিল্লিতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা ৪২ জনের বেশিরভাগই মুসলিম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় দিল্লির রাস্তা থেকে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের সরাতে ক্ষমতাসীন বিজেপির মৌলবাদী সরকার সন্ত্রাসীদের লেলিয়ে দেয়।

তারা নির্বিচারে মসজিদ ও মুসলিমদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। অনেক আন্দোলনকারীকে পিটিয়ে হত্যা করে মরদেহের ওপর লাথি মারতে থাকে।

ইমরান খান আরও বলেন, এখনই যদি আন্তর্জাতিক সম্প্রদায় মুসলিমদের ওপর এ অত্যাচার-নিপীড়ন না থামায়, তা হলে এর নেতিবাচক প্রভাব আঞ্চলিক গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে পড়বে।

তিনি বলেন, গুজরাটে ২০০২ সালে মুসলমানদের যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে দিল্লিতেও চলছে উগ্র হিন্দু মৌলবাদীদের নৃশংসতা।

১৯৩০ সালে একচ্ছত্র ক্ষমতা পেয়ে হিটলারের নাৎসি বাহিনী যেভাবে ইহুদিদের ওপর নিধনযজ্ঞ চালিয়েছিল, একইভাবে মোদিও মুসলিমদের সঙ্গে সে ধরনের আচরণই করছেন।

ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফকরুল রাজিও শনিবার এক বিবৃতিতে আন্তঃধর্মীয় সম্প্রতি বজায় রাখাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com