1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

ভালোবাসার অপরাধে সাত বছর গৃহবন্দি তরুনী

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ৫১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভালোবাসার কারণে সাত বছর গৃহবন্দী করে রাখা হয়েছে এক তরুণীকে। তার অপরাধ একটি মুসলিম ছেলেকে ভালোবাসা।

ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। মেয়েটির পরিবারের লোকজন ৭ বছর তাকে গৃহবন্দী করে রাখে।

সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের সদস্যরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করেছেন।

জানা গেছে, ২০০৯ সালের ঘটনা। মেয়েটির বয়স যখন ২৫ তখন সহপাঠী এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। কিন্তু ধর্মের কারণে তা মানতে পারেনি মেয়েটির পরিবার।

সম্পর্কের কথা জানাজানি হতেই মেয়েটিকে বাড়িতে আটকে রাখতে শুরু করে তার পরিবার। ফোন, ইন্টারনেট— কিছুই ব্যবহার করতে দেয়া হত না তাকে। এমনকী, পালাতে চাইলে তার বাবা মারধর করতেন। মা আত্মহত্যার হুমকি দিতেন। শুধু তাই নয়, ছেলেটি আসলে ‘লাভ জিহাদের’ নামে তাকে ফাঁসাচ্ছে বলেও মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে তার পরিবার। কিন্তু কোনও কিছুতেই ওই তরুণী রাজি হননি।

পরে একদিন সুযোগ পেয়েই মায়ের ফোন থেকে ওই তরণী দিল্লির মহিলা কমিশনের হেল্পলাইনে ফোন করেন। মহিলা কমিশনের সদস্যরা গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। আপাতত মহিলা কমিশনের হোমেই রয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com