1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:

ভাষা দিবসে জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকের বিনম্র শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১২ Time View

স্টাফ রিপোর্টার:: অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ রোববার সকালে

জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যাগে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর আগে শহরে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউকের সহসভাপতি পীর ছনা মিয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা রুহেল আমিন, কবি সালাউদ্দিন আহমদ মিঠু, শিক্ষক মোশারফ হোসেন, গীতিকার পরাণ মিয়া, সুজেল জাগলা, হাবিবুর রহমান, আনছার মিয়া, সাজন আলী, হারুন মিয়া, মুক্তার আলী, মহারত্ন, শাহনুর আলী, মিলন মিয়া, কুয়াব আলী, সাদ্দাম আলী, সুনু মিয়া, ফিরোজ আলী, মির্জা ইমনসহ আরো অনেকে।

সংগঠনের সভাপতি শাহ ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক  জুবায়ের আহমদ হামজা ও কোষাধ্যক মনোয়ার কাবেরী দিবসটি যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ পরিবেশে পালন করায় সংগঠনের নেতৃবন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com