1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:

মওদুদ আহমেদ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন : সেতুমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ৩৬২ Time View

স্টাফ রিপোর্টার::
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ নিজ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যে কারণে তিনি নানা অভিযোগ করছেন।
আজ রোববার বিকেলে নোয়াখালী-কুমিল্লা সড়কের পদুয়ার বাজার এলাকায় সড়ক মেরামত কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ৯ বছর ধরে মওদুদ সাহেব এলাকায় যোগাযোগ বিচ্ছন্ন। তিনি এলাকায় কোন কাজ কর্ম করেন না, আসেন না। তাই ইস্যু তৈরির জন্য বিভিন্ন কথা বলছেন।
খালেদা জিয়ার চিকিৎসা হোক বিএনপি চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সকল প্রকার সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতাদের কোন উদ্বেগ নেই। তারা চিকিৎসার নামে রাজনীতি করা নিয়ে ব্যস্ত।
তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও করার পর সাধারণ জনগণের সম্পৃক্ততা না পেয়ে এখন হুমকি ধমকি দিচ্ছে। এতে কোন লাভ হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com