1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মন চাইছে আত্মহত্যা করি: মোস্তাফা জব্বার

  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

‘মন চাইছে আত্মহত্যা করি’, ফেসবুকে লিখলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩৯ মিনিটে ফেসবুকে স্ট্যাটাসটি দেন মন্ত্রী মোস্তাফা জব্বার।

সেখানে ব্যাংকে চেক ভাঙাতে গিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

তিনি লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

তার ওই স্ট্যাটাসের পর পর নেটিজেনরা বিষয়টির সুরাহা চেয়েছেন। সর্বত্র বাংলা ব্যবহারের পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ।

কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে স্ট্যাটাসটি দেনটি জানিয়ে এক গণমাধ্যমকে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ভাষার মর্যাদা রক্ষায় স্ট্যাটাসটি দিয়েছি। বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

ঘটনার প্রসঙ্গে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমি চেকে বরাবরই মাসের নাম বাংলায় লিখি। মতিঝিলের প্রিন্সিপাল শাখায় এ নিয়ে কোনো সমস্যা হয়নি। এবারের চেকেও আমি তারিখটি লিখেছি ‘০২ ডিসেম্বর, ২০২১’। এটি ছিল বেয়ারার চেক। যাকে চেকটি দিয়েছি, তিনি ব্যাংকটির এলিফ্যান্ট রোড শাখায় জমা দিতে গিয়ে প্রথমে ব্যর্থ হন। মাসের নাম বাংলায় লেখার চেকটি ফেরত দিয়েছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। তিনি বাসায় ফিরে আমাকে বিষয়টি অবহিত করেন। পরে আমি যোগাযোগ করায় চেকটি অনার হয়।’

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com