1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

মসজিদে মসজিদে চিঠি, মুসলমানদের জন্য হিটলার হবেন ট্রাম্প

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৪৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তিনটি মসজিদে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে মুসলিমদের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হযেছে, ‘হিটলারের হাতে ইহুদিদের যেমন পরিণতি হয়েছিল, ট্রাম্প মুসলিমদের তেমন অবস্থাই করবেন।’

মার্কিন ইসলামিক আইন সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) সূত্রে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাতে লেখা ওই চিঠিতে মুসলিমদের ‘শয়তানের বাচ্চা’ বলা হয়েছে। শুধু তাই নয়, চিঠিতে মুসলিমদের উদ্দেশে বলা হয়েছে, মুসলিমরা নীচ এবং জঘন্য।

চিঠিতে বলা আছে, ‘তোমরা শয়তানের উপাসক। এখন কিন্তু সাবধান হওয়ার দিন এসেছে। মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে তোমাদের ধুয়ে-মুছে সাফ করে দিয়ে পুরনো গৌরব ফিরিয়ে আনবেন তিনি। হিটলারের হাতে ইহুদিদের দুর্দশার কথা মনে আছে নিশ্চয়ই? তোমাদেরও একই হাল হবে। এখনও সময় আছে। বুদ্ধি খাটাও। নিজেদের সবকিছু গুটিয়ে সরে পড়ো। মার্কিন দেশপ্রেমীদের জন্য এটা আদর্শ সময়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com