1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মহান বিজয় দিবসে জগন্নাথপুরে প্রশাসনের বিভিন্ন কর্মসুচী পালন

  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩২৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য মহান বিজয়  দিবসটি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের সুচনা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষিকা সালেহা পারভিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।

এদিকে সকাল সাড়ে ৭টায় স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তর্বক অর্পন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com