1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

মাউশি সিলেটের সহ-পরিচালক প্রতাপ চৌধুরীর পদোন্নতি 

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশির সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জগন্নাথপুরের সন্তান প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ২৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত প্রতাপ চৌধুরী বিয়ানীবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক, সিলেট এমসি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কলেজের প্রভাষক থাকাকালে তিনি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৩-২০১৪ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ গ্রুপ সম্পাদক মনোনীত হন।ছাত্রজীবনে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।তিনি দৈনিক সংবাদ ও দৈনিক মানচিত্র পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০০১-২০০৩সেশনের কার্যনির্বাহী তৃতীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী তপতী রায় দক্ষিণ সুরমাস্হ লতিকা শফি চৌধুরী মহিলা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।তিনি এক কন্যা সন্তান ও তিন পুত্র সন্তানের জনক। প্রতাপ চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের এক সমান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পদোন্নতিতে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সেই সাথে তাঁর কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com