1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মাতৃগর্ভে থাকাবস্থায়ই বিক্রি হয়ে গেছে মুসা!

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৩৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দুদিন বয়সের শিশু মুসা মাতৃগর্ভে থাকাবস্থায়ই বিক্রি হয়ে গেছে। আর তাকে নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক হয়েছেন সোনিয়া (২৮) নামে এক নারী।

বুধবার রাত ৮টার দিকে হাসপাতালের ১০৬ নম্বর গাইনি ওয়ার্ড থেকে সোনিয়াকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নবজাতকের মা জোসনা বেগম জানান, টঙ্গী রেলস্টেশনের এক ভাড়াবাড়িতে দ্বিতীয় স্বামী টুকুর সঙ্গে থাকেন জোসনা। গত সোমবার তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন। এর পর মঙ্গলবার সিজারের মাধ্যমে তার একটি পুত্রসন্তানের জন্ম দেন।

তিনি জানান, কমলাপুর স্টেশনে হোটেলে হোটেলে পানি দেয়ার কাজ করতেন জোসনা। সেখানে সোনিয়ার সঙ্গে পরিচয় হয় তার। তখন জোসনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোনিয়া সেই সময় জোসনার সন্তানকে ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা দিতে চান। এর পর সোনিয়া তাকে শারীরিক চিকিৎসার জন্য তিন হাজার টাকা দিয়েছিলেন। তিনি মাঝে মধ্যে যোগাযোগ করে তার খোঁজখবরও রাখতেন।

তবে জোসনার ছেলে জন্ম নেয়ার পর তিনি সোনিয়াকে বাচ্চা দিতে অস্বীকৃতি জানান এবং সেই তিন হাজার টাকা ফেরত দিতে চান। আর এ নিয়েই তাদের মধ্যে ঝামেলা বাধে।

আটক সোনিয়া জানান, পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। জোসনা একসময় তার বাসায় কাজ করত। তার সমস্যার (অন্তঃসত্ত্বা) কারণে তাকে চিকিৎসার জন্য তিন হাজার টাকা দিয়েছি।

আজ জোসনা তাকে ফোন করে ঢামেকে আসতে বলে, তাই সকালে এসেছিলেন সোনিয়া। সারা দিন তার পাশেই ছিল। সন্ধ্যায় জোসনার স্বামী টুকু মিয়ার অভিযোগে আনসার সদস্যরা তাকে আটক করে। পরে শাহবাগ পুলিশে সোপর্দ করে।

হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত নার্স কামরুন নাহার ও টুম্পা হাওলাদার বলেন, হঠাৎ সোনিয়া নামের ওই নারী নবজাতকটিকে কোলে নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গেটের দিকে যেতে থাকলে আমরা তাকে আটক করি। পরে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com