1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মাদকসেবী কোনো শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ধূমপায়ী ও মাদকসেবী কোনো শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না।
মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস-২০১৫ উপলক্ষে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় যত ভালো ফলাফলই করুন না কেন, যদি কোনো ভর্তিচ্ছু ধূমপায়ী কিংবা মাদকসেবনকারী হয়ে থাকেন, তাহলে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
তিনি বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ধূমপান অথবা মাদকসেবন করে কিনা তা যাচাই করতে ভর্তির আগেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালেকের সভাপতিত্বে সেমিনারে আরও বলেন, আমরা জেলা পর্যায়ে ক্যান্সার নিরাময় কেন্দ্র করার চেষ্টা করছি। ১৬ কোটি মানুষের দেশে সরকার একা চিকিৎসাসেবা দিতে পারে না। বেসরকারি হাসপাতালগুলো কম খরচে গরিব মানুষকে সেবা দিলে সবাই খুশী হবে।

মূল প্রবন্ধে অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সারাবিশ্বে প্রতি বছর এক কোটি ৭৩ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। যার ৮০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষ। বাংলাদেশে প্রায় চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। প্রায় চার লাখ মানুষ প্রতিবন্ধী হয় তামাক ব্যবহারের কারণে। প্রতি বছর প্রায় এক লাখ মানুষ মারা যায়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব আব্দুল আউয়াল রিজভী বলেন, সারাদেশে ৩৫টি হার্ট ফাউন্ডেশন রয়েছে। আঞ্চলিক হার্ট ফাউন্ডেশন করার আশা রয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com