1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

মায়ের লাশের সঙ্গে ৩০ বছর!

  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৩২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::মা জীবিত আছেন ভেবে ৩০ বছর ধরে লাশের সঙ্গে বসবাস করেছেন মেয়ে। ওই বাসা থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ইউক্রেনের মেকোলাইভ শহরে এমন ঘটনা ঘটেছে।

ল্যাটে কিছু একটা সমস্যা হয়েছে এমন আশঙ্কা থেকে ইউক্রেনের মেকোলাইভ শহরের পুলিশের কাছ ফোন করেছিলেন প্রতিবেশীরা। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খোলার পর দেখতে পান মেঝেতে পড়ে আছেন ৭৭ বছর বয়সী একজন বৃদ্ধা। ডেইলি মিরর।

আর পাশের ঘরে শায়িত অবস্থায় আছে একটি কঙ্কাল। এটির চারপাশে ধর্মীয় মূর্তি রাখা ছিল। পুরো বাড়ি ছিল আবর্জনায় ভর্তি। সঙ্গে অনেক খবরের কাগজও রাখা ছিল। কঙ্কালটি ছিল সাদা পোশাকে মোড়ানো।

এটির পায়ে ছিল নীল রঙের জুতা আর সবুজ মোজা। বৃদ্ধা জানান, কঙ্কালটি তার মায়ের। ৩০ বছর আগে যার মৃত্যু হয়েছে। পুলিশ যখন ওই বৃদ্ধাকে উদ্ধার করে তখন তিনি অনেক অসুস্থ ছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ওই বৃদ্ধা পরে পুলিশকে জানান, তার মায়ের ৩০ বছর আগে মৃত্যু হলেও তিনি বিশ্বাস করেন এখনও বেঁচে আছেন তার মা।

প্রতিবেশীরা জানান, বয়স্ক ওই নারী একাই থাকতেন। কারও সঙ্গে মিশতেন না। নিজের ঘরের সামনের দরজাও পুরোপুরি খুলতেন না কখনও। যা পেনশন পেতেন তা দিয়েই চলতেন। প্রতিবেশীরা কখনও কখনও দয়া করে তার দরজার সামনে খাবার রেখে যেত। কয়েক বছর আগে ওই বৃদ্ধার পা দুটি প্যারালাইজড হয়ে যায়। এর পর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি। কিন্তু কয়েক দিন আগে সে শক্তিটুকুও হারান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com