1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মিডিয়ার কারণে বিদেশিরা নিজেদের রাজা মনে করে: পররাষ্টমন্ত্রী

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণমাধ্যমের কারণে বিদেশিরা নিজেদের এ দেশের রাজা মনে করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার সিলেটের ইপিআই ভবনে সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, মিডিয়ার কারণে বিদেশিরা পাত্তা পাচ্ছে। আপনারা (মিডিয়া) বিদেশিদের কাভার বন্ধ করে দেন। দেখবেন, তারা ঘরে বসে থাকবে। আপনাদের কারণে তারা মজা পায়। তারা নিজেদের এ দেশের রাজা মনে করে।
বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই বলে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সাড়ে ১২ হাজার পত্রিকা এবং ৪৫টি টেলিভিশন আছে। ১৮টি সাময়িকী বের হয়। আর কোথায় এমন আছে?
মোমেন বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ, যেখানে মানবাধিকার, গণতন্ত্র, ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৩০ লাখ লোক রক্ত দিয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকারের জন্য এত লোক পৃথিবীর আর কোথাও রক্ত দেয়নি। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে। অথচ বিদেশিরা মাঝেমধ্যে আমাদের যে সুপারিশ দেয়, সেগুলো খুব অলীক মনে হয়। তারা এসেছে আমাদের মানবাধিকার আর গণতন্ত্র বোঝাতে।
বাংলাদেশের নির্বাচনে ৭০ থেকে ৮০ শতাংশ লোক ভোট দেয় উল্লেখ করে তিনি বলেন, অনেক দেশে ২৫-৩০ শতাংশ লোকও ভোট দেয় না। সেসব দেশে নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না। অথচ এদেশে একেকটি পদে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর তারা বকবক করে। নিজের দিকে তাকায় না।
কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের কারণে দেশে মাতৃমৃত্যু-শিশুমৃত্যু অনেক কমে গেছে। আগে মৃত্যুর হার ছিল ৮৬ শতাংশ। এর মধ্যে সিলেটে শিশুমৃত্যু-মাতৃমৃত্যু সবচেয়ে বেশি ছিল। এখন সেটা অনেক কমে এসেছে।

তিনি বলেন, সিলেটে আরও সাতটি নতুন কমিউনিটি ক্লিনিক চালুর সিদ্ধান্ত হয়েছে। আমাদের ২৪ টি নতুন কমিউনিটি ক্লিনিকের প্রয়োজন। আশা করছি, এগুলো শিগগিরই পেয়ে যাবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ সবক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। আমরা দারিদ্র অর্ধেকে নামিয়ে এনেছি। আমরা উন্নতি করছি তাই অনেকের চোখে পড়ছে। অনেকে ফায়দাও লুটতে চাচ্ছেন।

মোমেন বলেন, এখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। কিন্তু আমাদের কিছু লোকজন চায় না শান্তি হোক। কারণ অশান্তি হলে তাদের ব্যক্তিগত ফায়দা হয়। এজন্য বিভিন্ন লোকদের মিথ্যা তথ্য দিয়ে তারা অশান্তি সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, অনেক বিরোধী দল দেশে উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজের পা কেটে হলেও দেশের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এবং সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com