1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

মিনি স্কার্ট পরা সেই মডেল গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২৯৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবে মিনি স্কার্ট পরে ঐতিহাসিক দুর্গে হেঁটে যাওয়ার ভিডিও অনলাইনে প্রকাশ করা সেই মডেলকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিদ্যমান আইন অমান্য করে ‘অশোভন’ পোশাক পরায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

খুলুদ নামের ওই মডেলের ভিডিওতে দেখা যায়, রাজধানী রিয়াদের প্রায় ১৫৫ কিলোমিটার উত্তরে নাজদ প্রদেশে উশায়কার হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন তিনি। তাঁর পরনে মিনি স্কার্ট। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। এক পক্ষ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এমন পোশাক পরায় খুলুদকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়। আরেক পক্ষ খুলুদের এমন সাহসী কাজের জন্য তাঁকে অভিনন্দন জানায়। তবে এই বিতর্কের মধ্যেই সৌদি সরকার টুইটার থেকে ভিডিওটি সরিয়ে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খুলুদ তাঁর অভিভাবকসহ ওই ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা স্বীকার করেছেন। তবে গতকাল মঙ্গলবার রিয়াদ পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মডেল খুলুদ অনলাইনে ভিডিওটি প্রকাশ করার কথা অস্বীকার করেছেন। এমনকি যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেটিও তাঁর নয় বলে দাবি করেছেন খুলুদ। মুখপাত্র আরও বলেন, মামলাটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com