1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। এ ছাড়া এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে পড়লে তাঁরা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জলপাইতলীর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার শফিকুল ইসলাম।

নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৫৫)। অন্যদিকে ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি।  তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

নিহতের প্রতিবেশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শাহজাহান বলেন, একজন নারী ও তাঁর বাড়িতে কাজ করা এক রোহিঙ্গা মারা গেছেন। তা ছাড়া এক শিশু আহত হয়েছে।

শাহজাহান বলেন, দুপুরে রান্নাঘরে রোহিঙ্গা কৃষিশ্রমিককে খাবার দিচ্ছিলেন হোসনে আরা বেগম। তখন মিয়ানমারের হেলিকপ্টার থেকে মর্টার শেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। একই ঘটনায় হোসনে আরা বেগমের নাতি গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরজমিন দেখা গেছে, মর্টার শেলের আঘাতে রান্নাঘরটি বিধ্বস্ত এবং লন্ডভন্ড হয়ে গেছে। পুরো রান্নাঘরের রক্তের ছোপ ছোপ দাগ। ছড়ানো-ছিটানো খাবার।

এদিকে খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌ঁদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর র‍্যাব-পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ বলেন, ‘দুজনের মধ্যে নারীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।  আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, দক্ষিণ ঘুমধুমের এই এলাকাটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তভুক্ত। এর পাশেই মিয়ানমার সীমান্ত। সেখানে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। কিছুক্ষণ পরপরই ভারী আগ্নেয়াস্ত্রের শব্দ। এতে পুরো সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় চলে যাচ্ছেন। দুজনের মৃত্যুর পর ওই বাড়ির আশপাশের পরিবারগুলো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।

সুত্র আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com