1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নুর হোসেন (২৮) নামে এক যুবক চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের আব্দুর রউফের ছেলে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় মৃত্যুর বরণ করেন।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন নিহত নুর হোসেনের আত্নীয় আবুল কাইয়ুম।

এর পূর্বে গত রবিবার (১৪ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার সন্তুষপুর গ্রামের আবুল কাইয়ুমের বাড়িতে পাশ্ববর্তী মানিকখিলা গ্রামের আলী আহমদসহ তার ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়, ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় নিহত নুর হোসেন, শিশু নারীসহ ১০ জন গুরুত্বর আহত হয়। তাদের মধ্যে তাহিরপুর সদর হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়। গুরুত্বর আহত নুর হোসেনকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এই ঘটনার পর থেকে প্রভাবশালী হওয়ায় আলী আহমদের ভয়ে গ্রামে আতঙ্ক বিরাজ করছে। গ্রামের বাসিন্দারা তার ভয়ে কোনো কথা বলার সাহস পাচ্ছে না।
এদিকে মামলা দায়েরের পর আলী আহমদ ও তার সহযোগিরা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন মামলার বাদী। আমি গরীব মানুষ আমার কোনো আত্নীয় স্বজন নাই সে প্রভাবশালী।

তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com