1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ইমরান খানের মতো অধিনায়ক হতে চান বাবর আজম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬৯ Time View

স্পোর্টস ডেস্ক::

এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। তিন সংস্করণেই পাকিস্তান দলের অধিনায়ক তিনি। তার ওপর অগাধ আস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

সেই আস্থার প্রতিদানও দিয়ে আসছেন বাবর। যদিও মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলেন তিনি। তবে অধিনায়ক হিসেবে নিজেকে আরও সুসংগঠিত করতে চান তিনি। এ ক্ষেত্রে স্বদেশি কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে আইডল হিসেবে মানেন বাবর। ইমরান খানের পদাঙ্ক অনুসরণ করে দলকে এগিয়ে নিতে চান।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকউইককে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের প্রশংসা করলেন বাবর আজম। বললেন, অধিনায়ক হলেন তিনি, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিটি খেলোয়াড় অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে। একজন দুর্দান্ত অধিনায়কই পারে দলের জয়ে সেরা ভূমিকা রাখতে। যে কারণে দলের ভালো হয় এমন সব ক্ষেত্রে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। এমন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বকাপজয়ী স্বদেশি সাবেক অধিনায়ক ইমরান খানকে অনুসরণ করবেন বলে জানান বাবর আজম।

তিনি বলেন, অধিনায়ক হিসেবে আমি ইমরান খানকে আমার আইডল মনে করি। আমি তার মাঠে আগ্রাসী মনোভাব ও খেলায় নেওয়া সব সাহসী সিদ্ধান্তগুলোর বিষয়ে শুনেছি। আমি সবসময়ই তার মতো অধিনায়ক হতে চাই।

প্রসঙ্গত চার টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান তাদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে। কিংস্টনে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১০৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে সমতা এনেছে ১-১-এ। প্রথমটিতে ১ উইকেটে হেরেছিলো বাবর আজমের দল।ক্রিক ট্র্যাকার, যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com