1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মিরপুরে আজ ভোট গ্রহণ, প্রস্তুত প্রশাসন

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৭৯ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে।প্রায় দেড় মাস ব্যাপি প্রচার প্রচারণা শেষে এখন চলছে ভোটের হিসেবে নিকেশ।
নির্বাচন কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মীরপুর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩৯০ পুরুষ ভোটার ৭৩০৫ নারী ভোটার ৭ হাজার ৮৫ জন। ১০টি কেন্দ্রে বুথ রয়েছে ৪৩টি।  প্রিসাইটিং কর্মকর্তা ১০জন ৪৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা,৮৬ জন পুলিং কর্মকর্তা, মোবাইল ফোর্স ১০টি,স্টাইকিং ফোর্স২টি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৩জন পুলিশ সদস্য ও ৬জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সম্পাদক ৪৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com