1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মীরপুর বাজারে মাছের মেলায় ‘ইয়া বড় বাগাড়মাছ’

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক –

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারে মাছের মেলায় একটি বাগাড় মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ৪০ কেজি ওজনের বাগাড়মাছটি দেখতে রোববার দিনভর ছিল মেলায় আসা লোকজনের ভিড়। সন্ধ্যা সাড়ে সাতটায় মাছটি কিনে নেন এক  ব্যক্তি । তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর নাম সৈয়দ তালহা আলম।
এলাকাবাসী ও মাছের মেলার আয়োজক কমিটির লোকজন জানান, গত তিন বছর ধরে মীরপুর বাজারে মাছের মেলার আয়োজন করা হয়।এতে সিলেটের বিভিন্ন অঞ্চলের মাছ ব্যবসায়ীরা মাছ নিয়ে বিক্রির জন্য উপস্থিত হন।আর বড় বড় মাছ কিনতে ভিড় করেন শৌখিন ক্রেতারা।
মৌলভীবাজারের শেরপুর এলাকার মাছ বিক্রেতা আলম মিয়া বলেন, সকাল থেকে মাছ নিয়ে মেলায় এসেছিলাম।কাঙ্ক্ষিত দাম না পেয়ে সন্ধ্যার পর ৫০ হাজার টাকায় বিক্রি করে দেই।তিনি বলেন মাছের দাম দেড় লাখ টাকা চেয়েছিলাম।তার দাবি মাছের ওজন ৪০ কেজি।

মীরপুর বাজারের ব্যবসায়ী শুকুর আলী বলেন, ৩৫ কেজি ওজনের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মেলায় দেড় শতাধিক ব্যবসায়ী মাছ নিয়ে উপস্থিত হয়েছেন। মাছের পাশাপাশি বিভিন্ন জাতের শুটকি রয়েছে।
মাছের মেলায় ঘুরতে  আসা শ্রীরামসি গ্রামের তরুণ একরাম হোসেন জুয়েল জানান, মাছের মেলায় ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে এক উৎসবের সৃষ্টি হয়। দুরদরান্ত থেকে আসা লোকজনের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। খুব ভালো লাগছে। ইয়া বড় বড় মাছ দেখে।

মেলা আয়োজক কমিটির একজন মীরপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, মীরপুর বাজারটি একটি প্রাচীন বাজার। জগন্নাথপুর-সিলেট সড়কের পাশে অবস্হিত এ বাজার । এক সময় এ এলাকা মাছের জন্য বিখ্যাত ছিল। কালের বিবর্তনে এখন আর দেশী ও বড় মাছ পাওয়া যায় না। তাই আমরা এলকাবাসীর দাবির প্রেক্ষিতে এক দিনের জন্য মাছের মেলার আয়োজন করে থাকি। এবার মেলা জমে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com