1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মুক্তিযুদ্ধ অস্বীকার আইন প্রনয়নের দাবি

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ৪২৪ Time View

স্টাফ রিপোর্টার:: মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যাতে বাংলাদেশের অস্তিত্বকে সংকটে ফেলতে না পারে সেজন্য ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এর পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায়ে ‘মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন’ প্রণয়নেরও দাবি জানিয়েছে কমিটি।
কমিটির পক্ষ থেকে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের প্রতি তার যে দুর্বলতা ও আনুগত্য ছিলো তা এখনো বহাল রয়েছে।
ইতিহাসকে বিকৃত করে এ ধরনের বক্তব্য কেউ যেন আর না দিতে পারে সেজন্য ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানায় নির্মূল কমিটি।
আইন না থাকায় একাত্তরে শহীদদের পরিবারের সদস্যরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না-উল্লেখ করে ভুক্তভোগীরা যেন সেই সুবিধা পায় এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবিও জানানো হয় কমিটির পক্ষ থেকে।
এছাড়াও যুদ্ধ শিশুরা যেন এ দেশের নাগরিকত্ব পায় সে বিষয়ে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বানও জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com