1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ সদস্য ধরা

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লালমনিরহাটের পাটগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৪ মার্চ) লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকারের নির্দেশনায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

মোটরসাইকেল চুরির ঘটনায় উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার সাইফুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মসজিদের পাশে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকার সাইফুর রহমানের বাবা। নামাজপড়া শেষে তিনি দেখতে পান তাঁর মোটরসাইকেলটি নেই। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই মোটরসাইকেলের সূত্রধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ওই মোটরসাইকেলটি এবং জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর শহর থেকে চুরি হওয়া আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চোরাচালান চক্রের গ্রেপ্তার সদস্যরা হলেন উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরির হাট গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মেহেদী হাসান মোহন (২০), বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম আলম ওরফে মামুন (২২), পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বানিয়াপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. রনি (২২), পাটগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রহমানপুর আনন্দবাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), পাটগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সোহাগপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহফুজার রহমান ওরফে লিটু হোসেন (২২)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘মোটরসাইকেল চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়ছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com