1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মোদির মন্তব্যে যে জবাব দিল তালেবান

  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়ীত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেহ প্রকাশ করায় তার জবাব দিয়েছে সংগঠনটি। তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা মাওলানা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রেডিও পাকিস্তানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এর আগে তালেবানের আন্দোলনকে সন্ত্রাসের সাথে তুলনা করে গত ২০ আগস্ট এক টুইটার পোস্টে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, সন্ত্রাসের ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না।

মোদিকে হুঁশিয়ারি উচ্চারণ করে তালেবান নেতা বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে তালেবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ হলো পাকিস্তান। আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ায় তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান। সূত্র : পার্সটুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com