1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

যাত্রীর অন্তর্বাসে লুকানো সোয়া দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৩৫২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাসে লুকানো মূল্য দুই কোটি ১৪ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, মো. আনোয়ার হোসেন নামের ওই যাত্রী সোমবার রাত ৯টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালালে নামেন। সোনার চালান আসার গোয়েন্দা তথ্য থাকায় শুরু থেকেই তার ওপর নজর রাখেন শুল্ক গোয়েন্দারা।

আনোয়ার গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। কিন্তু তার কথায় ‘অসঙ্গতি’ পাওয়ায় ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা তার দেহ তল্লাশি করেন।

তল্লাশিতে আনোয়ারের অন্তর্বাসের ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের টুকরো পাওয়া যায় বলে মইনুল খান জানান।

ওই যাত্রীর দাবি করেছেন, ওই স্বর্ণ রেজাউল নামের এক ব্যক্তির। সিঙ্গাপুরে যাতায়াতের টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি নাকি ওই স্বর্ণ বহন করছিলেন।

মইনুল খান বলেন, আনোয়ারের কাছে পাওয়া ৪৩টি সোনার বারের ওজন চার কেজি ২৮৬ গ্রাম। আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

শুল্ক আইনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com