1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

যাদুকাটায় পণতীর্থ লাখো মানুষের ঢল

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ১৪৬১ Time View

হাওরাঞ্চল প্রতিনিধি::ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ‘পণতীর্থ’ বারুণী মহোৎসব উদযাপন করা হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পণতীর্থে এ বারুণী স্নান হয়ে থাকে। এ বছর ¯œানের সময় ছিল বুধবার বিকাল ৪ টা ১৩ মিনিট ১১ সেকেন্ড থেকে রাত ৯ টা ১ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত। স্থানীয় শাহিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফুল করিম বলেন, এ বছর পণতীর্থ ¯œানোৎসবে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় কয়েক লক্ষাধিক লোকের আগমণ হয়েছে। ১৫১৬ খ্রীষ্টাব্দে এই তীর্থের সূচনা করেন মহাপুরুষ শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত প্রভুর জন্মধাম সংস্কার ও সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন রায় জানান, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শ্রেষ্ট তীর্থ হিসাবে বিবেচিত। একই সময়ে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠন(ইসকন) এর উদ্যোগে যাদুকাটা নদীর পশ্চিমপাড় উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় ইসকন মন্দিরে ধর্মসভা অনুষ্টিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগাম (রাজারগাঁও) সংলগ্ন যাদুকাটা নদীতে সপ্ততীর্থ গঙ্গা, যমুনা, গদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরীগণের আগমণ ঘটে। তাই এই সময় বারুণী ¯œান হয়ে থাকে। এখানে ভক্তরা ¯œান ও তর্পণ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান , পণতীর্থ উপলক্ষ্যে দুই দিন আগে থেকেই দেশ ও দেশের বাইরে থেকে ভক্তরা এসে জড়ো হতে থাকেন যাদুকাটা নদীর তীরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com