1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

যুক্তরাজ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৬৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যে করোনা মহামারিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রতিদিন একের পর এক গড়ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। আজ করোনায় আক্রান্তের রেকর্ড ছিল; ৬২ হাজার ৩২২ জন।

আগের দিন ছিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড; ৬০ হাজার ৯১৬ জন। সোমবার ছিল ৫৮ হাজার ৭৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৮০১ জনে।

এদিকে যুক্তরাজ্যে করোনায় বুধবার মৃত্যুবরণ করেছে ১০৪১ জন। যা গত এপ্রিল মাসের পর একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গতকাল মঙ্গলবার ছিল ৮৩০ জন। সোমবার ছিল ৪০৭ জন। মোট মৃতের সংখ্যা ৭৭ হাজার ৩৪৬ জন।

বুধবার হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৬৭৪, ওয়েলস ৭৬ জন, স্কটল্যান্ডে ৬৮ জন এবং নর্দান আয়ারল্যান্ডে ১৩ জন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সোমবার নতুন করে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। এ লকডাউনে বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যা বলবৎ থাকবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস ব্রিফংয়ে জানানো হয়, সারা দেশে প্রতি ৫০ জনে একজন করে কোভিড-১৯ এ আক্রান্ত। গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত লন্ডনে আনুমানিক প্রতি ৩০ জনের মধ্যে একজন সংক্রমিত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com