1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন।

এছাড়াও আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল ইন্ডিয়ানাপলিস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই।

ইন্ডিয়ানাপোলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের অফিসার জেনা কুক বলেন, ইন্ডিয়াপোলিস শহরে আত্মঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

বন্দুক হামলায় গুলিবিদ্ধ অনেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে কাজ করছে। ক্ষতিগ্রস্ত সবাই বেসামরিক নাগরিক।

জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডেক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।যুগান্তর

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com