1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক: ফিলিস্তিন

  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের জন্যই বিপজ্জনক। মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের সঙ্গেও শত্রুতা করছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে ফিলিস্তিনের পশ্চিমতীরকে ইসরাইলের অধিকৃত ভূখণ্ড হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মার্কিন এ সিদ্ধান্ত কখনো বাস্তবতাকে উল্টে দিতে পারবে না। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ডি ফ্রেডম্যান পশ্চিমতীরকে অধিকৃত ভূখণ্ড হিসেবে অভিহিত না করে দখলদারদের পক্ষে সাফাই গেয়েছেন। ইসরাইল কর্তৃক উপশহর নির্মাণকে সমর্থন করেছেন। তার এসব বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র তার গ্রহণযোগ্যতা পুরোপুরি নষ্ট করে ফেলেছে।

রিয়াদ আল মালিকি বলেন, বর্ণবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা ইস্যুতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এলেও সবসময় ইসরাইলের স্বার্থরক্ষাকে প্রাধান্য দিয়েছে। তবে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিক্রিয়া দেখাবে এবং শত্রুরা হতভম্ব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com