1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

রমজানে মাংসের দাম নির্ধারণ,

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৩০০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে গরুর মাংসের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বোল্ডার বা বিদেশি গরু বা মহিষ ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা ও ভেড়া বা ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রোজার মাসে রাজধানীতে মাংসের দাম নির্ধারণ করে দিয়ে সিটি করপোরেশন বলেছে, কেউ অতিরিক্ত দাম রাখলে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ দাম ঘোষণা করেন।

মেয়র জানান, নতুন এ নির্ধারিত দাম ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রযোজ্য হবে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হবে। টিম কোথাও কোনো অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেবে।

এ সময় সাঈদ খোকন বলেন, আমরা সব ব্যবসায়ীদের সঙ্গে বসেছি যাতে কোনো ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com