1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারী সার্ভিস এওয়ার্ড-এ ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

রমজান মাসে সিএনজি ষ্টেশন প্রতিদিন ৬ ঘন্টা বন্ধ থাকবে

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৩০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: পবিত্র রমজান মাসে সারা দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে  প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। ফলে ওই সময় সিএনজি চালিত গাড়িগুলো গ্যাস নিতে পারবে না।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় বিদ্যুৎ ব্যবহারকারীদের সাশ্রয়ী হওয়ার প্রতি আহ্বান জানানো হয়। এই মাসে পিক আওয়ারে বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্রপাতি ব্যবহার না করা, অতিরিক্ত বাতির ব্যবহার বন্ধ রাখা, শীতাতপ যন্ত্র ব্যবহার সীমিত রাখার ওপর জোর দেওয়া হয়। সভায় বলা হয়, ইফতার, সাহরি ও তারাবির নামাজের সময় লোডশেডিং হবে না।

সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম আলো।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com