1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

রাঙ্গামাটিতে পাহাড় ধসে প্রাণ গেল ১০ জনের

  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৩১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::টানা ভারী বর্ষণে রাঙামাটির নানিয়ারচরের তিনটি গ্রামে পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন একজন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বড়পুল পাড়া এলাকার একই পরিবারের সুরেন্দ্র লাল চাকমা (৪৮), স্ত্রী রাজ্য দেবী চাকমা (৪৫) ও মেয়ে সোনালী চাকমা (০৯)। বাকিরা হলেন- রুমেল চাকমা (১২), ধর্মচান পাড়ার ফুল দেবী চাকমা, ইতি চাকমা, দুই বছরের শিশু ও আরো একজন অজ্ঞাত। এছাড়া হাতিমারা এলাকার রীতা চাকমা ও রিটেন চাকমাও মারা যান।
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com