1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

রাজধানীর যাত্রাবাড়ী লিচুবাগান এলাকায় সাত তলা ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০১৫
  • ১৪৩২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় সাত তলা একটি ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, শুক্রবার সকালে লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলে। পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহজাহান বলেন, “ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারাও এসেছেন। কেন ভবনটি হেলে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”ছয় দিন আগে গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পে ভারত ও বাংলাদেশও কেঁপে ওঠে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।
শক্তিশালী ওই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও দেয়াল ধসে, হুড়োহুড়িতে নামতে গিয়ে প্রাণহানীর ঘটনা ঘটেছে। ঢাকা সিলেট,জগন্নাথপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com