1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে আজ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের ভোট

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৯৫ Time View

রেজুওয়ান কোরেশী- রাত পোহালেই জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচন। এ ওয়ার্ডটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। চলমান লকডাউনের বিধি নিষেধ অমান্য করে বহু প্রতীক্ষিত এ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় কাগজে কলমে থাকলেও বাস্তবে রয়েছেন দুইজন।
জেলা পরিষদ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায় জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমেদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। একাধিকবার লকডাউনের কারণে নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ ১৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ওয়ার্ডের উপ নির্বাচন। নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়ন দাখিল করে প্রতীক পেলেও একজন প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে গিয়ে যুক্তরাজ্যে চলে যান।
প্রার্থীরা হলেন সৈয়দ দুলাল তিনি তালা প্রতীক নিয়ে লড়ছেন। অপরজন হলেন এম সমছু মিয়া সুজন টিউবওয়েল) ও জাহাঙ্গীর হোসেন কোরেশী (ঘুড়ি)। জাহাঙ্গীর হোসেন কোরেশী কোন ধরনের প্রচারণা না করে যুক্তরাজ্যে চলে গেছেন।
উপজেলার রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, মীরপুর,আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে জেলা পরিষদ সদস্য নির্বাচিত করবেন।
নির্বাচনের মুল লড়াইয়ে সৈয়দপুর গ্রামের কবি গীতিকার সৈয়দ দুলাল ও পাটলী ইউনিয়নের বাসিন্দা এম সমছু মিয়া সুজনের মধ্যে হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মাধ্যমে উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
সামাজিক দুরত্ব স্বাস্থ্য বিধি মেনে আমরা ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com