1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনী চাইবে ইসি

  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৪০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। আগামী ১ নভেম্বর তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তা তুলে ধরা হবে।

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়েই বঙ্গভবনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কমিশন। রেওয়াজ অনুযায়ী প্রতি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পূর্বেই এমন সাক্ষাৎ করে থাকে ইসি।

সাক্ষাতে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবে ইসি। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ এবং তা মোকাবেলা করার জন্য দাবি তুলে ধরা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হওয়ার আশঙ্কা করলেও প্রয়োজনে সেনা মোতায়েনের বিষয়টি ভাবনায় নিয়েই এগুচ্ছে কমিশন। আর এ ভাবনা থেকেই ১ নভেম্বরের বৈঠকে রাষ্ট্রপতির কাছে দাবিটি রাখবে সংস্থাটি।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সার্বিক প্রস্তুতি মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করবো। একইসঙ্গে সেনা মোতায়েনের প্রয়োজন হলে আমাদের তা দেবেন একথাও বলব। কেননা, তিনিই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
সুত্র-আমার সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com