1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে গ্রেফতার ৫৫০

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া লকডাউনের নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকাতেই ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ২৭৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম।

রাজধানীতে লকডাউনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তল্লাশির সময় যারা বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি তাদের শাস্তির মুখোমুখি হতে হয়। আটকের পর কাউকে কাউকে জরিমানা করে বা মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ঠিক কতো জনকে জরিমানা বা মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com