1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

লন্ডনে হামলার ঘটনায় গ্রেফতার -১২

  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৩৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলার ঘটনায় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

রোববার এ গ্রেপ্তারের বিষয়টি জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসদমন কমান্ড-এর পুলিশ কর্মকর্তারা রবিবার ভোরে ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের বার্কিং ও ইস্ট লন্ডন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বার্কিং এলাকায় বেশ কিছু ঠিকানায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে তিন ব্যক্তি পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং ছুরিকাঘাতে হামলা চালায়। বোরো মার্কেট এলাকায় প্রথমে হামলাকারীরা একাধিক মানুষকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়। এতে সাত ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৮জন। পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com